বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জজমিয়া (৩৮) নামে এক মাদক সেবীকে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মৌসুমী হাবীব তাকে এ কারাদন্ড প্রদান করে । গত শনিবার রাতে পুলিশ তাকে বন্দরের চৌধরীবাড়ি এলাকা থেকে গাঁজা সেবনকালে কালে গ্রেফতার করে। পুলিশ তার দেহ তল্লাশি কওে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে। সাজাপ্রাপ্ত জজমিয়া একই এলাকার মৃত সোনামিয়ার ছেলে। পুলিশ ধৃতকে জেল হাজতে প্রেরণ করে।
