বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি নগরবাসীকে বলতে চাই এই নগর পূর্বের যেমন দলিও মুক্ত ছিলো, দূর্নীতি মুক্ত এবং টেন্ডার মুক্ত ছিলো। এবারও ইনশাল্লাহ দলিও মুক্ত, দূনীতি মুক্ত এবং টেন্ডার মুক্ত থাকবে। সোমবার সকাল সাড়ে ১১টায় নগর ভবনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিত্বীয় বারের মত মেয়রের দায়িত্ব গ্রহণের পরে জনসম্মুখে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আইভী আরো বলেন, আগামী ৫ বছরে ইনশাল্লাহ আমি সাধারন মানুষকে পাশে নিয়ে দূর্নীতি মুক্ত নারায়ণগঞ্জ গঠিত করে চিরপূর্বের মতন নগর দূর্নীতি মুক্ত করবো। আপনারা জানেন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত হয়েছে। আমি শুধু বলতে চাই আমার আইডিন্টি ফিকেশেন আওয়ামীলীগ আমি দলের উদ্ধেও উন্নয়নের জন্য কাজ করে যাবো। আইভি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটিতে কোন রকম টেন্ডার এবং কোন ধরনের অপকর্ম চলবেনা। নগরের জন্য সবর্ত্ত উন্মুম থাকবে কারন আমি সকলের মেয়র কোন ব্যাক্তির মেয়র নয়। আইভী আরো বলেন, অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে জিমখানা লেকের কাজ চলমান রেখেছি কিন্তু কিছু লোক চেয়েছিলো জিমখানায় পার্ক বন্ধ করার জন্য তা আপনাদের ভালবাসার জন্য বন্ধ করতে পারেনি। আগামীতে বাবুরাইল খালও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থা করা হবে। আইভী বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের জন্য আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আপনাদের ভোটে দিয়ে নৌকার সম্মান রেখেছে এবং সেই নেীকা প্রধানমন্ত্রীর হাতের তুলে দিয়েছি। যে হাতে নৌকা তুলে দিয়েছেন সে হাতে বন্দর বাসীর জন্য শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মান করে দিবেন ইনশাল্লাহ।
আইভি আরো বলেন, আগামী ৫ বছরের মধ্যে ৯ তলা বিশিষ্ট নগর ভবন নির্মিত হবে। আর আগামীতে নির্বাচনের পূর্বে এই নতুন ভবন থেকেই যেন ফের পায়ে হেঁটে বিদায় নিতে পারি দোয়া করবেন।
এর আগে, সকাল সাড়ে ১০ টায় দেওভোগের পৈত্রিক বাড়ী থেকে বের হয়ে আইভী পায়ে হেঁটে শহরের ২নং রেলগেট চত্ত্বর ঘুরে ১১টা ২৫ মিনিটে নগর ভবনে যান। নগর ভবনে পৌঁছানো মাত্রই নগর মাতাকে ফুলের অভ্যর্থনা জানান নব-নির্বাচিত কাউন্সিলর ও নাসিকের কর্মকর্তা-কর্মচারীরা।
