বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল একটি ল্যাপটপসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য শিপন সরকার জানান, উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে গত রোববার রাতে একটি সংঘবদ্ধ চোরের দল হানা দেয়। চোরেরা তথ্য কেন্দ্রের ছাদের উপরের টিন কেটে রুমে প্রবেশ করে আলমারীর তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কয়েকটি পেনড্রাইভ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। পরে গতকাল সোমবার সকালে ইউনিয়ন পরিষদে এসে তথ্য কেন্দ্রে চুরি সংঘটিত হবার খবর পাওয়া যায়।
সোনারগাঁও থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে চুরির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
