বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজধানীর বনানীতে মিডল্যান্ড ব্যাংকের প্রিন্সিপাল শাখায় নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এ বিষয়ে কথা বলবেন।
মঙ্গলবার কাজী জাফরউল্লাহর প্রেস সেক্রেটারি ফয়েজউল্লাহ আশিক রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাসিক নির্বাচন নিয়ে বনানীতে মিডল্যান্ড ব্যাংকের প্রিন্সিপাল শাখার ৫ম তলায় এ সংবাদ সম্মেলন হবে। এতে নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন তিনি।
আগামী ২২ ডিসেম্বর নাসিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্রে ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ হবে। এতে মেয়র পদের ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদের ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
