বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওবায়েদ উল্লাহ টাকা দিয়ে ভোট কিনার ভিডিও নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই তা ১৬ নং ওয়ার্ডবাসীর কাছে বাইরাল হয়ে গেছে। এ কারনে ওয়ার্ডের সচেতন মানুষ সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেছেন। এসময় তারা আশাংকা প্রকাশ বলেন, যে ব্যক্তি টাকা দিয়ে ভোট কিনেন তার কাছ থেকে আর কি আশা করা যায়। তিনি কাউন্সিলর থাকাকালীন আমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছেন। কোন কিছুর স্বাক্ষরের জন্য আমরা তার বাসায় যেতে পারতাম না। সে কুকুর দিয়ে তাড়িয়ে দিত।
ভিডিও সূত্রে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে ভোট কিনার অভিযোগ পাওয়া যায়। রবিবার ১৬নং ওয়ার্ডের জিমখানা বস্তি থেকে এই অভিযোগ পাওয়া যায়।
সূত্রে আরো জানা যায়, ওবায়েদ উল্লাহ অসহায়দের কাছ থেকে টাকার লোভ দেখিয়ে ভোট ক্রয় করছেন। ভিডিও দেখা যায়, তার দেওয়া টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে জিমখানা বস্তিতে ঝগড়ার সৃষ্টি হয়। এ বিষয়টি জিমখানা এলাকার এক যুবক তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকে প্রচার করে দেয়। ভিডিওতে আরো দেখা যায় বস্তির এক মহিলা বলছেন আমাদের টাকা কম দেনকে। ঐখানে বেশি টাকা দিচ্ছেন আমাদের কম দিচ্ছেন কে। অপর এক ব্যাক্তি বলেন, তরা বস্তির মানুষ, এর চেয়ে বেশি চাসকে। মহিলা আরো বলেন, ওর বাড়িতে গেলে কুত্তা দিয়ে কামড়ায়। অর টাকা খামুনা কার টাকা খামু।
ভিডিও
