বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খাঁন এর ধানের শীষ প্রতিকের পক্ষে ওঠান বৈঠক করেছেন সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এই ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এমময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এড. মোয়াজেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান এড জেড. এম জাহিদ হোসেন, জনশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা মামুন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আজিজুল হক আজিজ সহ সিদ্ধিরগঞ্জ খানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
ওঠান বৈঠকে নেতৃবৃন্দ এড সাখাওয়াত হোসেন খানকে জয়ী করতে বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
