বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেনের জন্য ভোট প্রার্থনা করেছেন বিএনপির মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার সকালে ধানের শীষের প্রচারনার সময় আইভীর সাথে দেখা হলে তিনি ধানের শীষের ভোট প্রার্থনা করেন।
এসময় ডা. সেলিনা হায়াৎ আইভী আফরোজাকে দেখে গাড়ীর জানালা খুলে হাসিমুখে কৌশল বিনিময় করেন। আফরোজার ধানের শীষের ভোট প্রার্থনার প্রেক্ষিতে পাল্টা নৌকার জন্য ভোট চান আইভী। সেইসাথে নৌকার প্রচারনার জন্য অনুরোধ জানান তিনি।
