বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার ১২ ডিসেম্বর পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে সকাল থেকে নেতা কর্মীদের নিয়ে শহর শাখার মাসদাইর বাজার, ডিআইটি, ২নং রেলগেইট, প্রেস ক্লাব মোড়, শহীদ মিনার এলাকা ও চাষাড়া চত্বর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে ডিআইটিতে বিকেল ৩টায় নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় পথ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম নায়েবে আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীরে কামেল চরমোনাই হুজুর বক্তব্যে জনতার উদ্দেশ্যে বলেন নগর উন্নয়ন ও জনগণের কল্যাণের পথে বড় বাধা দুর্নীতি। দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য সন্ত্রাস, স্বজনপ্রীতি ও দলীয় করনের আশ্রয় নেওয়া হয়। অপরিকল্পিত পরিকল্পনা এবং সেই অনুযায়ী কর্মকান্ডও দুর্নীতির একটি হাতিয়ার। অপরিকল্পিত কর্মকান্ডের মাধ্যমেও জনগণের আমানতের খেয়ানত করা হয়। নগর বাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই মেয়র প্রার্থী মাসুম বিল্লাহকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দুর্নীতি ও সন্ত্রাসের নির্মূলকরন কর্মসূচি গ্রহণ করতে আপনারা সহযোগিতা করবেন। তিনি আরও বলেন নারীরা মায়ের জাতি। আমার মা বোনেরা প্রয়োজনের তাগিদে বখাটেদের দৌরাত্মের কারণে নির্বিঘেœ কর্মস্থলে যেতে পারে না। আমি মা বোনদেরকে অনুরোধ করবো ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর গড়তে সহযোগিতা করুন। পরিশেষে তিনি সংখ্যালঘু ও নতুন ভোটারদেরকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে তাদের জীবনের প্রথম ভোটটি ইসলামের বাক্সে হাতপাখা প্রতীকে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ শহর শাখার সহসভাপতি মুহা. দেলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মুহা. আব্দুর রহমান প্রধান, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. শাহাদাত হোসাইন খান, ইসলামী যুব আন্দোলনের মহানগরের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহানগরের আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ।
