জয় বার্তা ২৪ ডট কম
শনিবার বিকেল ৩ টায় নাসিক ২৭নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আ’লীগের নেতৃবৃন্দ। গণসংযোগের অংশ হিসেবে গকুলদেশের বাগে ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান ও না’গঞ্জ মহানগর আ’লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গণি ভূঁইয়ার বাসভবন সংলগ্ন উপস্থিত ২৭নং ওয়ার্ডের ভোটারদের উদ্দেশ্যে কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার ওকিল বলেন ‘মেয়র আইভীকে জননত্রেী শেখ হাসিনা মেন্ডেড দিয়েছেন, তাই আমাদের নৌকাকে বিজয়ী করা প্রধান দায়িত্ব। যে যেখানে আছি , সবার দায়িত্ব হলো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নৌকাকে এগিয়ে নেয়া। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ করব এবং সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করতে কাজ করব’। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান ও না’গঞ্জ মহানগর আ’লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গণি ভূঁইয়া, বন্দর থানা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, বন্দর থানা আ’লীগের সদস্য আলমাস ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন আ’লীগের সা. সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আলমগীর, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক কায়েস, ধামগড় ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক জুয়েল রানা, বন্দর থানা তাঁতী লীগের সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি মোস্তফা মিয়া, ২৭নং ওয়ার্ড যুবলীগ নেতা নজরুল ইসলাম ও ওয়াহিদুর রহমান বাবু, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাসান, যুবলীগ নেতা মোতালিব, ধামগড় ইউনিয়ন আ’লীগ সাবেক ২নং ওয়ার্ড সভাপতি ফজলুল হক সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ অসংখ্য স্থানীয় ভোটররা উপস্থিত ছিলেন।

