বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির জয় যে কোন মূল্যেই প্রতিরোধ করবে বলে ঘোষনা দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। শনিবার বিকাল ৪ টায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া বাড়িতে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় হাজী ইয়াছিন মিয়া প্রকাশ্যে নেতাকর্মীদের উদ্দ্যেশে এ কথা বলেন। ২নং ওয়ার্ডে নেতা গিয়াস উদ্দিন টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি সিহাবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি আঃ সামাদ ব্যাপারী, থানা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আঃ হেকিম, আঃ রহিম, সুমন গাজী, ইসমাইল প্রমূখ।
সভায় সাধারন সম্পাদক হাজি ইয়াছিন মিয়া বলেন, œ সিটি নির্বাচনের ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নিহত নজরুলের স্ত্রী বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটিকে যে কোন মূল্য পরাজিত করতে হবে। অন্যথায় এ ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মান নষ্ট হয়ে যাবে। এ ফেরাউনকে ২নং ওয়ার্ডের উন্নয়নের চাবি কাঠি তুলে দেওয়া হবেনা।
থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমি ও শামীম ওসমান না থাকলে ২নং ওয়ার্ডে অনেক নেতাকর্মী এ ফেরাউনের জন্য শান্তিতে থাকতে পারতনা। তাই ফেরাউনকে ভোটা না দিয়ে অন্য যে কোন কাউন্সিলর প্রার্থীকে ভোট দেওয়ার আহবান করেন।
থানা সেচ্ছা সেবক লীগের সভাপতি আমিনুল হক রাজু বলেন, কাফের, বিশ্বাস ঘাতক শহিদ চেয়ারম্যান একটি মিথ্যা মামলা করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। তাই এ ফেরাউনকে ভোট না দিতে আহবান করছি।
থানা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের এরুপ উক্তির ফলে এলাকাবাসী নাম না প্রকাশ করার শর্তে বলেন, উন্নয়ন করেছে নজরুলের বৌ। রাস্তাঘাট করেছে। কোন চাঁদাবাজি নাই এ ওয়ার্ডে। এখন তাকে ফেল করাতে চাঁদাবাজরা এক হয়েছে। ইয়াছিনের বাহিনি কিছুই করতে পারবেনা। বিউটির থেকে টাকা নিতে না পারায় ইয়াছিন এ কথা বলছে।
সাহেবপাড়া এলাকার ৬০ বছর বয়সের এক ব্যক্তি বলেন, মুজিবর হচ্ছে সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের দুষমন। আওয়ামীলীগটা লুটেপেটে খাচ্ছে। ইফতারের টাকা দেয় এমপি শামীম আর নেতাদের বলে সে দিয়েছে। ইয়াছিন-মুজিবুরের কথায় কেউ ভোট দেবেনা। মিজমিজিটা জিম্মি করে রেখেছে ইয়াছিন ও মজিবুর।
যারা চাঁদাবাজি, সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে এলাকায় টিকে থাকতে চায়, তাদের চোখের উন্নয়ণ না দেখার ছাওনি পরেছে। মনের শক্তি কমে গেছে। এখন চাপার শক্তি দিয়ে সিদ্ধিরগঞ্জে টিকে থাকতে চায়।
