বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে শনিবার বিকাল ৫টায় শহরের রামকানাই আখড়া মন্দির প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী গোপিনাথ দাসের সভাপতিত্বে ও সদর থানার সভাপতি রঞ্জিত মন্ডল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি মন্ডলীর সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র নাথ বসু, সদস্য নীহার রঞ্জন হালদার, নারায়ণগঞ্জ জজ কোর্ট সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আসাদুজ্জামান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগরের সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, বন্দর থানার সভাপতি শঙ্কর কুমার দাস, শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক উৎপল কুমার সাহা, মহানগর ছাত্র, যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক সুমন সাহা প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ৭২ সালের সংবিধানে এদেশে মুসলিম, হিন্দু সকল সম্পাদায়ের মানুষদের সমান অধিকার দেওয়া হয়েছে। সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবো তা মানবাধিকারও উল্লেখ আছে। কিন্তু আমরা এদেশে সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সু সংগঠিত হয়েছে। তাই সু সংগঠিত দেশ যে কেউ অশান্তি না করতে পারে তার জন্য সকল সম্পাদায়ের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তি হলো আওয়ামীলীগ। তাই আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান তিনি।

