বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার বিকেল অত্যন্ত ঘরোয়া পরিবেশে গঠিত হলো ঐতিহ্যবাহী মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। এবারের কাংখিত নির্বাচনে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। কন্ঠ ভোটে সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ শাহ আলম। এছাড়া পুরুষ বিদ্যোৎসাহী সদস্য বিল্লাল হোসেন,মহিলা বিদ্যোৎসাহী সদস্য রিমি আক্তার,সদস্য জাকিয়া আক্তার,নিপা আক্তার,আক্তার হোসেন,শিক্ষক প্রতিনিধি মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল হোসেন,ওয়ার্ড সদস্য মিজানুর রহমান,শিক্ষক প্রতিনিধি শাহ আলম,সদস্য সচিব মোঃ জুলহাস মিয়া।
এদিকে দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করেন জাতীয় ক্রীড়া সম্মিলিত পরিবার।
