আড়াইহাজার,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে গোপালদী ফাঁড়ি পুলিশ। বৃহষ্পতিবার মধ্য রাতে গোপালদী বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোপালদী ফাঁড়ির ইনচার্জ এস আই আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলার আলমত সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উলুকান্দি গ্রামের আলী আহাম্মদ (৪২), নুরুল ইসলাম (৩৫) আনোয়ার হোসেন (৩২) আল আমিন (২৭) জসিমউদ্দীন (৩৫) ও ওসমান গণি (২০)। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
