বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাসুদ রানা (৩৪) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার জালাকান্দী আশিক ফ্লাই উড এন্ড ডোর ইন্ডাষ্ট্রিজ মিলে এ ঘটনা ঘটে। কর্তব্য পালনের সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাসুদ রানা ওই মিলের ইলেক্ট্রিক মিস্ত্রি ছিল। তার বাড়ী সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার রঘুনাথপুর গ্রামে এবং তার পিতার নাম আঃ ছাত্তার বলে জানা গেছে। আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

