নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ইয়াবাখোরকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বন্দর শাহী মসজিদ দত্তবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে খোরশেদ আলম(৩৫),মদনগঞ্জ পিএম রোড এলাকার মৃত ওসমান আলীর ছেলে বাবু(৪৫), নয়াপাড়া এলাকার নূর হোসেনের ছেলে সোহেল(৩৭) ও ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার মফিজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৮)। ধৃতদের বুধবার দুপুরে ৩৪ ধারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।