বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুর ১টায় থানার পশ্চিম হাজীপুর এলাকার জামাল মিয়ার বাড়ির সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ী দড়িসোনাকান্দা এলাকার মোঃ গিয়াস মিয়ার ছেলে হাসান ওরফে রাকিব(৩০)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বুধবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
