বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৬ নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. আকরাম হোসেন এর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন রির্টাণিং অফিসার।
শনিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে রিটার্ণিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এই মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ, ইসলামী যুব আন্দোলন শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ প্রধান সহ ১৬ নং ওয়ার্ডের গনমান্য ব্যক্তিবর্গ।
মো. আকরাম ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৬ নং ওয়ার্ড এর চার বার নির্বাচিত সফল সভাপতি।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার এনসিসি’র ২৭টি ওয়ার্ডে ১৭৬ জন কাউন্সিলর পদে সংরক্ষিত নারী ৯টি আসনে ৩৮ এবং মেয়র পদে ৯জন মনানয়নপত্র জমা প্রদান করেন। ২৬ নভেম্বর যাচাই বাছাই এ ঋণ খেলাপী ও অপ্রাপ্ত বয়সের কারণে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন রির্টাণিং কর্মকর্তা। আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

