বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দাবিকৃত ২ লাখ টাকা না পেয়ে গৃহবধূ শান্তা বেগম(১৬)কে মাছকাটার বটি দিয়ে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়েছে পাষন্ড স্বামী মোঃ মুছা ওরফে চোরা মুছা ও শ্বশুর বাড়ির লোকজন। শুক্রবার রাতে থানার বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত গৃহধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত গৃহবধূর পিতা মাসুদ মিয়া জানান,বিগত দেড় বছর পূর্বে তার মেয়ে শান্তাকে একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মুছার সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের সময় মুছাকে যৌতুক দেয় তার পরিবার। এর কিছুদিন না যেতেই মুছা ওরফে চোরা মুছা শান্তার পরিবারের কাছে ২লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে মুছা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যৌতুকের জন্য চাপ দিলে শান্তা তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয়ে পাষন্ড যৌতুকলোভী স্বামী মুছা মিয়া হত্যার চেষ্টায় গৃহবধূ শান্তার মাথায় মাছ কাটার বটি দিয়ে কোপায়। কোপাঘাতে জখম হওওয়া শান্তা ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
