বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৬ নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. আকরাম হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গতকাল বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪ টায় জেলা নির্বাচন রিটানিং অফিসারের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তার সাথে ১৬ নং ওয়ার্ডের গনমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আকরাম হোসেন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হওয়ায় আল্লাহ এর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। আমি ১৬ নং ওয়ার্ডবাসীর সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করতে চাই। সন্ত্রাস, মাদক ও ইভটিজিং মুক্ত একটি এলাকা গড়তে জনগনকে নিয়ে কাজ করবো। যাতে করে বিপথগামী মানুষ রাসুলের আদর্শকে প্রতিষ্ঠা করে আল্লাহ এর পথে ফিরে আসেন। আমি নির্বাচিত হলে ১৬ নং ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসা ও স্কুল নির্মান করে যুব সমাজকে শিক্ষিত করে তুলবো। সেই সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
মো. আকরাম ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৬ নং ওয়ার্ড এর চার বার নির্বাচিত সফল সভাপতি।

