বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে মোসাম্মত ফারজানা হক ইমু মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় মনোনয়ন পত্র সংগ্রহে উপস্থিত ছিলেন, যু্বলীগ নেতা জামির হোসেন রনী, আমিনুল ইসলাম লিপু, মো. মিল্টন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিকর্গ।
মোসাম্মত ফারজানা হক ইমু বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সদস্য, নারায়নগঞ্জ মহকুমা আওমীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধা সংগঠক, প্রয়াত তসদ্দক হোসেন(টি হোসন) পরিবারের পুত্র বধু এবং নারায়নগঞ্জ এর বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খোকা মহিউদ্দিন পরিবারের সন্তান।

