বিজয় বার্তা ২৪ ডট কম
নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হয়ে গেল আজ। শেষ দিনে প্রার্থীদের পদচারনায় নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গন ছিল উৎসবমূখোর পরিবেশ। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার জন্য নেতাকর্মীদের মাঝে দেখা যায় নির্বাচনী উৎসব।
শেষ দিনে অন্যান্য প্রার্থীদের মত ১৫নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী দৈনিক অগ্রবাণী,বার্তাপ্রতিদিন এবং নিউজ ব্যাংক ২৪ডটনেট পত্রিকার সাংবাদিক আল মামুন খাঁন মনোনয়ন পত্র জমা দেয়।
বৃহস্পতিবার ২৪শে নভেম্বর বিকালে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয়তলায় মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ডের সাধারণ জনগন।
আল মামুন খাঁন বলেন, আমি একজন তৃণমূল সাংবাদিক হিসেবে অসহায় মানুষের খুব কাছ থেকে দুঃখ কষ্ট দেখেছি। আমি জানি সমাজ কিভাবে পরিবর্তন করতে হয়। ১৫নং ওয়ার্ডের গরীব দুঃখী মানুষের জন্য ু ভালো কাজ করার প্রত্যয় নিয়ে আজ আমি একজন প্রার্থী। আশা করি জনগন ডিজিটাল যুগে কোন ভুল সিদ্ধান্ত নিবে না, ভোটের ব্যাপারে মানুষ এখন সচেতন। অসাম্প্রদায়িক যোগ্য ও সৎ ব্যক্তিকেই তারা নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। পরিশেষে সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করে তিনি।
