বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ১৭ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল করিম বাবু।
রবিবার সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় আব্দুল করিম বাবু বলেন, আমি এলাকার উন্নয়নে এবার নির্বাচনে অংশ গ্রহন করেছি। যাতে করি আমি মানুষের সেবা করতে পারি। সবসময় আমি এলাকার মানুষের পাশে ছিলাম এবং থাকবো। এই ওয়ার্ডকে সমস্ত ডিজিটালাইজেশনে রুপান্তরিত করে ভবিষ্যৎ প্রন্মজকে নারায়ণগঞ্জের একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো।
