বিজয় বার্তা ২৪ ডট কম
বড় সর্দার বাড়ির রেস্টুরেশন কাজ দেখে সন্তোষ প্রকাশ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি জানান কাজটি দেখে মনে হচ্ছে এটি কোন প্রাচীন জমিদারের নির্মিত নয় এখনমাত্র তৈরী করা হয়েছে। অপরূপ সৌন্দর্যের ছোড়ায় আমাকে নিয়ে গেছে সেই প্রাচীন আমলে। শনিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সর্দার বাড়ি ও ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন এসে তিনি এসব কথা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, প্রতœতত্ত্ব বিভাগের মহাপরিচালক মোঃ আলতাফ হোসেন, ইয়াংওয়ান কর্পোরেশনের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত জাহাঙ্গীর সাদাত, রেস্টুরেশন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাঈদ এম আহম্মদ, ফাউন্ডেশনের পরিচালক রবিন্দ্র গোপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞাঁ, উপ-পরিচালক রবিউল হোসাইন, ডিসপ্লে অফিসার আজাদ সরকার ও লেকচারাল অফিসার মোজাম্মেল মাসুদ প্রমূখ।

