বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ দিনের রাজনীতিতে অবমূল্যায়নের পর অবশেষে নিরবে-নিস্তব্দে পৃথিবীর মায়াকান্না ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আবদুল হক মাতবর(৮৬)। বৃহস্পতিবার বেলা ২টায় মদনগঞ্জ পিএম রোডস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বিদায় জানাতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ সানাউল্লাহ সানু,বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন,মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল করিম রিপন,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন(এমএসসি),অনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহম্মদ সাগর,সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোখলেছুর রহমান চৌধূরীসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা তাকে স্থানীয় সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন করা হবে। আবদুল হক মাতবর দীর্ঘ দিন ধরে ক্যান্সারসহ নানা প্রকার জটিল রোগে ভুগছিলেন। জীবদ্দশায় তিনি তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত সাংসদ একেএম শামসুজ্জোহার সঙ্গে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের দীর্ঘকাল সদস্য হিসেবে অর্ন্ত:ভূক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বন্দর আওয়ামীলীগ একজন প্রতিভাবান নেতাকে হারালো।
