বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি কোন হুমকি ধামকিতে ভয় পায় না বললেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি সিনিয়র আইনজীবী এড. তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবার বাদ জোহর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনে অনেক বার জেল জুলুমের স্বীকার হয়েছি। কোন কিছুতে পিছ পা হয়নি। আমরা কারো হুমকিকে ভয় পাই না। আগামী ২৪ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। জাতীয়তাবাদী ঐক্য পরিষদের মনোনীত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাই সবাই সকালে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিতে দিবেন। যদি এই পরিষদ নির্বাচিত হয় তাহলে দুই কোর্ট এক সাথে রাখতে কাজ করবে তারা। সরকার দলীয় পরিষদের পক্ষে তা কখনো সম্ভব না। কারন তারা কখনো সরকারের বিপক্ষে অবস্থান করবে না। বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যানে। তাই দুই কোর্ট এক সাথে রাখতে বিএনপির মনোনীত পরিষদকে বিজয়ী করতে হবে।
তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্য বলেন, গনতান্ত্রীক দেশে সবার নির্বাচন করার অধিকার আছে। তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যাতে জোর জুলুম করে কেউ ভোট কেন্দ্রে ভোট না দেয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যাতে করে ভোটাররা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি এড. সরকার হুমায়ুন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ বদরুজ্জামান খসরু, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাখওয়াত হোসেন খাঁন, সাধারণ সম্পাদক এড জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এড নবী হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার পারভেজ আহমেদ, এড. আনোয়ার প্রধান, সভাপতি প্রার্থী এড. আবদুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক এড. মশিউর রহমান শাহিন সহ অন্যান্য প্রার্থী গন।
