বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার সন্ধ্যায় চাষাঢ়া রাইফেল ক্লাব এলাকায় ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করা হয়ছে।
১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু এর উদ্যোগে এসময় ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন রাইফেল ক্লাবের যুগ্ম সম্পাদক ইউসুফ বিন পাপ্পু। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাঈদ মাসুদ, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক শাহাদাৎ হোসেন রুপু সহ আরো অনেকে।
