বিজয় বার্তা ২৪ ডট কম
নাগবাড়ীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে নিহত হৃদয় হোসেন বাবু হত্যার বিচারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজনেরা ও দেওভোগ এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া এলাকায় বিক্ষোভ মিছিল করে ও জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন নিহতের স্বজনেরা ও দেওভোগ এলাকাবাসী।
এ সময় তারা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে নিহত বাবুর হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী হাসানকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান করে ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ নাগবাড়ী এলাকার বাসিন্দা হৃদয় হোসেন বাবুকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা হত্যা করে। পরে হাসানকে প্রধান আসামী করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার প্রেক্ষিতে ফতুল্লা মডেল থানা পুলিশ দুইজনকে আটক করে।
