বিজয় বার্তা ২৪ ডট কম
কারাবন্দি গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউসুল আজম ডলার ও গুম হয়ে যাওয়া বিমান বন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্নার বাবা সামসুদ্দিন আহম্মেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে এটিএম কামাল এর বাসভবনে মরহুমদের রুহের মাগফেরাত কমনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহান রাব্বুল আলামিনের নিকট গুরুতর অসুস্থ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এফ.এম. ইকবালের আশু রোগ মুক্তি কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, ৮নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবুল হোসেন, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম , ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ডা. মঞ্জুরুল আলম মুসা, মহানগর ছাত্রদলের মাকিদ মোস্তাকীম শিপলু প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শনিবার গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউসুল আজম ডলার কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরন করেন এবং রবিবার গুম হয়ে যাওয়া বিমান বন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্নার বাবা সামসুদ্দিন আহম্মেদ দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
