বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ২০১৩, ২০১৪ ও ২০১৬ ব্যাচের আইনজীবীদের উদ্যোগে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বাদ জোহর আইনজীবী সমিতি ভবনের ৪ তলায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সাবেক আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগাঁ থানা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কামাল, আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এড. মো. নুর”ল ইসলাম, সদস্য সচিব এড. মো. মাসুদুর রউফ, সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, এড. ফজলুল হক ভূঁইয়া, এড. সুলতান উদ্দিন নান্নু, এড. আনোয়ার হোসেন, এড. জয়নুল হক ভূঁইয়া, এড. শরৎচন্দ্র মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. পারভীন আকতার কবিতা, নবীন আইনজীবী এড. আলী আকবর সহ আরো অনেকেই।
আব্দুল হাই বলেন, আইনজীবীরা হলো বাংলাদেশের প্রথম শ্রেনীর নাগরিক। আইনজীবীদের প্রতি সরকার আলাদা ভাবে সম্মান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবীদের সমস্যা সমাধানের জন্য দুই কোর্ট এক সাথে রাখার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের সাথে আলোচনা করেন। আইনমন্ত্রী এসে সরজমিনে পরিদর্শন করে আইনজীবীদের আশ^াস দেন দুই কোর্ট এক সাথেই রাখা হবে। ঐ কোর্ট সরকারের অন্য কোন দপ্তরের কাছে হস্তান্তর করে অচিরেই নতুন কোর্টের কাজ শুর” করা হবে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগ সবাই আইনজীবীদের পাশে আছি। আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। স্বাধীনতার স¦পক্ষের শক্তিকে বিজয় করতে সাধারণ আইনজীবীদের প্রতি তিনি আহবান করেন।
এসময় হোসনে আরা বাবলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ^াসী। স্বাধীনতার পক্ষের দিপু-পলু পরিষদও উন্নয়নে বিশ^াসী। এই প্যানেল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আর্দশের প্যানেল। তাই জেলা আইনজীবী সমিতির উন্নয়নের জন্য এই পরিষদকে আগামী ২৪ নভেম্বর নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান করেন তিনি।
