বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সাব-এডিটর ফোরাম’’এর ২০১৬-২০১৮ইং নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় শহরের ফারুক সুপারর মার্কেটস্থ সিজলিং চাইনীজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলুর সভাপতিত্বে জরুরী সভায় ওই হস্তান্তর কার্য্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সিনিয়র সহ-সভাপতি আশরাফ রানা, সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স, যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম সবুজ, মোজাম্মেল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাগফুর ইসলাম পাপন, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম, কার্যকরি সদস্য শহীদুল্লাহ শিশির, ইউকে দাস প্রমুখ। অনুষ্ঠানে সাবেক কমিটির পক্ষে সহ-সভাপতি শহীদুল্লাহ শিশির নব গঠিত পরিষদের সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটু’র পদত্যাগপত্র গ্রহণ করে সকলের অনুরোধে সাব্বির আহমেদ সেন্টুকে পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
