BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মোস্তাফা জব্বারকে আজীবন সম্মাননা প্রদান

BIjoyBarta24 by BIjoyBarta24
এপ্রিল ৪, ২০১৬
in তথ্য ও প্রযুক্তি
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

jabbar-640x330

দেশের তথ্যপ্রযুক্তি খাতের কিংবদন্তীতূল্য মানুষ, বিজয় বাংলা সফটওয়্যার ও কীবোর্ডের জনক, বাংলাদেশ কম্পিউটার সমিতির নিবন্ধনকালীন প্রতিষ্ঠাতা ও ৪ বারের সভাপতি, বেসিসের প্রতিষ্ঠাতা সহ সভাপতি, তথ্যপ্রযুক্তি বিষয়ক পাঠ্য ও অন্যান্য প্রয়োগিক বাংলা বইয়ের লেখক এবং ডিজিটাল বাংলাদেশ ধারনার প্রবর্তক মোস্তাফা জব্বারকে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে আজীবন সম্মাননা প্রদান করেছে।
গত ৩১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোস্তাফা জব্বারের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন। তার পাশে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতিরি সভাপতি এ এইচএম মাহফুজুল আরিফ এবং মহাসচিব নজরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন। পদক প্রদানের সময় জুনাইদ আহমদ পলক উপস্থিত সকলকে আহ্বান জানালে সমবেত সকল অতিথি দাড়িয়ে করতালির মাধ্যমে মোস্তাফা জব্বারকে সম্মান প্রদর্শন করেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসে এটি প্রথম ও একক ঘটনা। এমন দুর্লভ সম্মাননা এর আগে আর কেউ পায়নি। যদিও মোস্তাফা জব্বার এর আগে বেসিস-এর আজীবন সম্মাননা পদক পান এবং তার ঝুলিতে দেশ-বিদেশের আরও অনেক পদক ও সম্মাননা রয়েছে তবুও মোস্তাফা জব্বার এই সম্মাননাকে এক অসাধারণ অর্জন বলে মন্তব্য করেন। দর্শকদের অনুরোধে পদক প্রদানোত্তর বক্তব্যে তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি ও তথ্যপ্রযুক্তি বিভাগ এবং সমিতির সকল সদস্যসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোস্তাফা জব্বার বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে বর্ননা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশে শুল্ক ও ভ্যাটমুক্ত আন্দোলন গড়ে তোলা, সফটওয্যার রপ্তানীর জন্য নীতিমালা ও সুপারিশ প্রনয়ন করা থেকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার কাজটি এককভাবে বিসিএস-এর করা। তিনি তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর প্রশংসা করেন এবং বলেন যে, এই একটি মন্ত্রণালয়কে তথ্যপ্রযুক্তির মানুষেরা নিজেদের প্রতিষ্ঠান বলে গন্য করে। মোস্তাফা জব্বার সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের কাছ থেকে আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক ২০১৬ সালে বিশ্বের অন্যতম তরুন নেতার সম্মাননা পাওয়ায় গৌরব বোধ করেন। স্মরণযোগ্য যে ২০০৭ সালে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই সম্মাননা পান। মোস্তাফা জব্বার তার আজীবন সম্মাননা পদকটিকে জুনাইদ আহমদ পলক ও তার প্রজন্মের জন্য উৎসর্গ করেন। পলক তার ভাষণে মোস্তাফা জব্বারের অবদানের পাশাপাশি বিজয় বাংলা সফটওয্যার ও কীবোর্ডের অকুণ্ঠ প্রশংসা করেন।
মোস্তাফা জব্বার বক্তব্য পেশ করার সময় বিসিএস-এর সভাপতি ও মহাসচিব তার দুপাশে দাড়িয়ে তাকে এক অনন্য সম্মান প্রদান করেন।

পরে

আলীরটেক ইউনিয়ন’র ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরীফ’র বিকল্প নাই

আগে

না’গঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগে

না’গঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.