নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকায় ৭০ লাখ টাকার দুইটি চেক জালিয়াতির মামলায় তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী এই আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সকালে আদালতে আত্মসমর্পণ করে রফিউর রাব্বি জামিন চান। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য ২০১২ সালে নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকার জালালউদ্দীন বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ৭০ লাখ টাকার দুইটি চেক জালিয়াতির মামলা করেন।