নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আলআমিন ওই এলাকার মোঃ কালাচান মিয়ার ছেলে। এ ব্যাপারে সোমবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। যার নং- ৪৯(৩)১৬ইং। ধৃতকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।