বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
ছেলে রোকোকে নিজের কাছে রাখার জন্য প্রাক্তন স্বামী গাই রিচির সঙ্গে লড়ছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। এ নিয়ে নাকি বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এ তারকা।
এত কিছুর মধ্যেও শোনা যাচ্ছে, এ গায়িকার প্রেমের গুঞ্জন। ৫৭ বছর বয়সি ম্যাডোনা ২৫ বছর বয়সি এক মডেলের প্রেমে পড়েছেন। তার সঙ্গে নাকি অনেক সময়ও কাটাচ্ছেন তিনি। সুঠাম দেহের এ মডেলের নাম আবুবাকার সৌমাহোরো। তিনি আইভরি কোস্টের বাসিন্দা।
এ সম্পর্কে ম্যাডোনার এক বন্ধু জানিয়েছেন, এ জুটির প্রথম দেখা হয় গত নভেম্বরে একটি শোবিজ পার্টিতে। তাদের পরিচিত এক বন্ধুর মাধ্যমে পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর বাড়তে থাকে ঘনিষ্ঠতা। গত কয়েক সপ্তাহ ধরে নাকি তারা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। ম্যাডোনা তার বাড়িতে সৌমাহোরোকে ডেকে পাঠাচ্ছেন এবং সারারাত দুজনে কথা বলছেন।
আবুবাকার সৌমাহোরো
মডেলিং ছাড়াও সৌমাহোরো একটি দোকানে সহকারী হিসেবে কাজ করতেন। তবে ম্যাডোনার সঙ্গে দেখা করার জন্য নাকি চাকরি ছেড়ে দিয়েছেন সৌমাহোরো।
এ বিষয়ে অবশ্য মুখ খুলতে রাজি হননি ম্যাডোনার মুখপাত্র।