নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ভাষা সৈনিক নাগিনা জোহা’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ জাহাজী ফেডারেশনের অন্তর্ভূক্ত বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন জেলা শাখার কার্য্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাহাজী ফেডারেশনের জেলা শাখার সভাপতি সরদার মো.আলমগীর মাষ্টার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনুল হোসেন উত্তম।
এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন, সদস্য সচিব মো. কবির হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বাংলাদেশ জাহাজী ফেডারেশনের অন্তর্ভূক্ত বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সকল নেতাকর্মীদের নিয়ে আগামীতে সংঘবদ্ধ হয়ে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
পরে দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক সেলিম ওসমানের মা ভাষাসৈনিক নাগিনা জোহা’র আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের জন্য ও বিশ্ববাসীর জন্য শান্তি
কামনা করা হয়।