নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে যাত্রীবাহী বিআরটিসি বাস ও মালবাহী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আমেনা(৩৮)নামে এক গার্মেন্টসকর্মী নিহত ও আহত হয়েছে হাসিনা(৩৭)নামে অপর এক শ্রমিক। বৃহস্পতিবার রাতে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কামতাল লাঙ্গলবন্দ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমেনার বাড়ি সোনারগাঁ থানা এলাকায়। সে কামতাল মালিভিটাস্থ টোটাল ফ্যাশনে কাজ করতো। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কাজ শেষে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বিআরটিসি বাস ও মালবাহী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাঝে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত হয় তারই অপর সহকর্মী হাসিনা। আমেনার মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে টোটাল ফ্যাশণের বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এ সময় প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে কামতাল বন্দর থানা,তদন্ত কেন্দ্রে ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সুষ্ঠ সমাধানের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে সমঝোতা বৈঠক চলছে। পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কামতাল মালিভিটা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক আমেনা ও হাসিনাসহ অন্যান্যরা বাড়ির উদ্দেশ্যে রাস্তা পারপারের সময় কুমিল্লা থেকে আসা মালবাহী একটি কভার্ডভ্যান ও ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস মুখোমুখি সংঘর্ষ হলে বাসের ছিঁটকে পড়া অংশ আমেনা ও হাসিনার গায়ে লাগলে এতে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু ঘটে এবং হাসিনার গুরুতর আহত হয়। উপস্থিত জনতা হাসিনাকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।