BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মার্চ ৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মনোনয়নপত্র জমা দেওয়া যাবে জেলা প্রশাসক কার্যালয়ে

BIjoyBarta24 by BIjoyBarta24
মার্চ ১, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪

99930_47855ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্বে রিটার্নিং কর্মকর্তার দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ বিষয়ে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিয়েছে।

বিএনপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীরা ১১৪টির মতো ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা দিয়েছে। এই অভিযোগের এক দিন পর কমিশন একাধিক জায়গায় মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হলো। সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথ নিরাপত্তা সহকারে ওই দিনই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বুঝিয়ে দেবেন। কমিশন সচিবালয়ের উপসচিব সামশুল আলম এই চিঠিতে সই করেছেন।

ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের সরকারি নির্বাহী বিভাগের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

অভিযোগ আছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে অনেক জায়গায় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলি  বলেন, রিটার্নিং কর্মকর্তার দপ্তর ছাড়াও উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৫৭ ইউপিতে ভোট গ্রহণ করা হবে। বুধবার এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দ্বিতীয় ধাপে কমিশন ৬৮৪ ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে আদালতের নির্দেশে ও সীমানা জটিলতার কারণে ১২টির নির্বাচন স্থগিত করা হয়। ভোটার তালিকা বিন্যাস না হওয়ায় কমিশন সাবেক ছিটমহলে অন্তর্ভুক্ত আরো ১৫টি ইউপির নির্বাচন স্থগিত করেছে। এগুলো হলো পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি, কাজলদীঘি কালিয়াগঞ্জ, মারেয়া বামনহাট, বড়শশী, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, পাথরডুবি ও শিলখুরি এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর, বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাওরা ও হাতিয়াবান্দা উপজেলার গোতামারী।

প্রথম ধাপে ৭৫২টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সীমানাসংক্রান্ত ও আইনি জটিলতার কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭৩৬টিতে।

পরে

প্রয়াত আলী আহম্মদ চুনকা’র ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আগে

আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন খালেদা জিয়া

আগে

আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন খালেদা জিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.