BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
নভেম্বর ২৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আওয়ামীলীগ সংশ্লিষ্টতার অভিযোগে এমপি পু্ত্র আশাকে বিএনপির শোকজ

BIjoyBarta24 by BIjoyBarta24
নভেম্বর ২৮, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, বন্দর থানা
0
আওয়ামীলীগ সংশ্লিষ্টতার অভিযোগে এমপি পু্ত্র আশাকে বিএনপির শোকজ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক রেখে সুবিধা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‎গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই শোকজ করা হয়। চিঠিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে চিঠিটি গণমাধ্যমে প্রকাশিত না হওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা চলছে, যদিও ইতোমধ্যে বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়সীমা শেষের পথে।
‎
‎শোকজ নোটিশে উল্লেখ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা দল ও সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা না করে বিগত আওয়ামী লীগ সরকারের পদধারী ও ওসমান পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন সরকারি কাজে সম্পৃক্ত করেছেন এবং নিজস্ব মিছিল-মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছেন।
‎
‎অভিযোগের প্রমাণ হিসেবে নোটিশে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের বাসিন্দা ও শেখ রাসেল ক্রীড়া একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ অন্যান্যদের সাথে তার বিভিন্ন ছবির কথা উল্লেখ করা হয়েছে।
‎
‎চিঠিতে আরও বলা হয়, এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, যা বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গভীর সম্পর্ক বজায় রাখা দলের সাংগঠনিক অবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক এবং এতে সাধারণ নেতাকর্মীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
‎
‎এমতাবস্থায়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

 

পরে

Golden Star Casino: Short, Sharp Mobile Sessions for Players Who Want Quick Results

আগে

Country Club Casino Pokies: Short, Sharp Sessions and the Pull of Quick Wins

আগে

Country Club Casino Pokies: Short, Sharp Sessions and the Pull of Quick Wins

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Our Story
  • Our Story
  • Our Story
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.