BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
নভেম্বর ২৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে ছয় হজ্ব যাত্রীর ২ কোটি টাকা প্রতারণা, প্রতারক গ্রেপ্তার

BIjoyBarta24 by BIjoyBarta24
নভেম্বর ২৮, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
নারায়ণগঞ্জে ছয় হজ্ব যাত্রীর ২ কোটি টাকা প্রতারণা, প্রতারক গ্রেপ্তার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জে ওমরাহ হজ্ব যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (২৭ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পিবিআই জানায়, গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন কলোনি মাঠসংলগ্ন ইয়াদ আলী পার্কের সামনে ফিনলে আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস সিলিংয়ের নিচে লুকিয়ে থাকা অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট সরবরাহের চুক্তি করেন ছয় ব্যক্তি। সৌদি এয়ারলাইনসের টিকিট সরবরাহের কথা বলে তাদের সঙ্গে ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়।

২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে রবিউলের হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা জমা দেন ভুক্তভোগী। তবে চুক্তি অনুযায়ী টিকিট সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নেয় চক্রটি, উল্লেখ করা হয় পিবিআই’র বিজ্ঞপ্তিতে।

পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি এয়ারলাইনসের পরিবর্তে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে মাত্র ৯ জনের আসা-যাওয়ার টিকিট এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট দেওয়া হয়। ফিরতি টিকিট না পাওয়ায় ওই ৭০ জন যাত্রীকে নিজ খরচে দেশে ফিরিয়ে আনতে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয় ভুক্তভোগীকে। এ ছাড়া চুক্তি অনুযায়ী বাকি ১৬৯টি টিকিট সরবরাহ না করায় সব মিলিয়ে তার পাওনা দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা।

পিবিআই জানায়, মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের নয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা পাঠানোর তথ্যও মিলেছে। আত্মসাৎ করা অর্থ অন্য দেশে পাচার করা হয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পিবিআই।

পিবিআইয়ের দাবি, রবিউলসহ চক্রের সদস্যরা ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বিমান টিকিটের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে রবিউলের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

 

পরে

SpinFred Casino: Quick-Hit Mobile Sessions for Players Who Drop In and Out

আগে

Reels Grande Casino: Quick-Hit Sessions and the Rise of the Two-Minute Player

আগে

Reels Grande Casino: Quick-Hit Sessions and the Rise of the Two-Minute Player

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Our Story
  • Our Story
  • Our Story
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.