বিজয় বার্তা ২৩ ডট কম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব সহ অন্যান্যরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক জেলার প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাণিজ আমিষ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ওষুধ ও অ্যান্টিবায়োটিকের নিরাপদ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি, প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
