বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউসুফ (২৩) নামের এক যুবক।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পথচারী ইউসুফ ভিডিও ধারণ করার সময় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে টক্কারমাঠ এলাকায় এঘটনায় ঘটে। সে কুমিল্লার শাহরাস্তি থানার মফিজুলের ছেলে ও পেশা ড্রাইং কারখানার গাড়ি চালক।
জানা যায়, ফতুল্লা থানার কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়ন নয় নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ কোর্টে মামলার হাজিরা দিয়ে আসার সময় তাদের মধ্যে মারমারিতে জুয়েল আরমান আহত হয়। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে করে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জুয়েলের লোকজন। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারী ইউসুফ হামলার ভিডিও ধারণ করলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু হয়। হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, সংঘর্ষের ঘটনায় আহত ইউসুফ ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।
