বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোরগ্যাং, ছিনতাইকারী সহ ৭৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ২৪ ঘন্টার অভিযানে সদর, বন্দর, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ, সোনারগাও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৪৮ জন, ছিনতাইকারী ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সহ বিভিন্ন অপরাধে মোট ৭৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এবং অপারেশন) তারেক আল মেহেদী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও কিশোরগ্যাং, ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
