বিজয় বার্তা ২৪ ডট কম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
শুক্রবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
