বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর নাদিম আকন্দ নামে এক মিল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও দুপ্তারা কালিবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।
জানা যায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো এবং তারা আদাল বাসায় ভাড়া থাকতো। কিছুদিন আগে খাদিজা হাকিম নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বাতেন মিয়ার বাসায় ভাড়া নেন। গত বুধবার নাদিম বাস থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি পর আজ দুপুরে দড়ি সত্যভান্দী গ্রামে বাতেন মিয়ার বাসায় ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে ঘরের ভেতরে ঢুকে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেক হোসেন জানান, স্ত্রীর পরকীয়া সন্দেহে তাদের দুইজনের ঝগড়ার এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস শুরু করে। নিখোঁজের দুইদিন পর স্ত্রীর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযুক্ত পরকীয়া হাকিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
