বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদর থানার ৩৬/আল্লামা ইকবাল রোড এলাকার মৃত নাজিমুল ইসলাম ও মৃত আনোয়ারা বেগমের ছেলে মোঃ জেউল হক ওরফে কাজল (৬৩), একই এলাকার ৩৫/আল্লামা ইকবাল রোডের মৃত নাজিমুল ইসলাম ও মৃত আনোয়ারা বেগমের ছেলে আতিকুল ইসলাম (৫৫) এবং নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পাকা রোড গার্মেন্টস গলি এলাকার অ্যাডভোকেট আসাদুজ্জামান ও শাহনাজ রহমানের ছেলে অ্যাডভোকেট মাহবুব রহমান (৩১)।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
