বিজয় বার্তা ২৪ ডট কম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
সোমবার রাতে শহরের রামকৃষ্ণ মিশন মন্দির ও নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া ও শিবমন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এই বছরের দূর্গোৎসবে মন্ডপগুলো প্রস্তুতি দেখতে বের হয়েছি। মন্ডপগুলোতে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দেখতে আসা। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের দায়িত্বগুলো জন্য পরিদর্শন করা হলো। সর্বজর্নীন উৎসব উদযাপনে আমাদের এসপি সাহেবকে নিয়ে সবগুলো মন্ডপ ঘুরে দেখবো। পূজার আনন্দ উৎসব যেন শান্তিপূর্ণ করতে সেভাবে আমরা প্রস্তুত। সকলে সকলে সাথে মিলে চমৎকার ভাবে দূর্গোৎসব করতে পারি সেই সহযোগিতা প্রয়োজন রয়েছে। নাগরিকদের জন্য আবেদন থাকবে, নিজেদের উধার করে পারবারিকভাবে শ্রদ্ধাবোধ নিয়ে উৎসবটি শেষ করতে পারি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শারদীয় দূগোৎসবকে উৎসব নিয়ে উদযাপনে আমরা ইতোমধ্যে সকলকে নিয়ে মিটিং করেছি। জাকজমক ভাবে উৎসবটি পালনে আমরা সকলে প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজামন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতোমধ্যে উদ্যেগ গ্রহণ করেছি। মন্ডপগুলো প্রতিমা কাজগুলো শেষ হয়েছে, এখন সাজসজ্জা চলছে। সেগুলো দেখতে এসেছি মন্ডপগুলোতে। আমাদের পরিদর্শণ উৎসব না পর্যন্ত চলবে। এসপি আরো বলেন, আমাদের একটি ম্যাসেজ থাকবে, অসাম্প্রদায়িক আমাদের রাষ্ট্র। হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান মুসলমান এক সাথে আমরা উৎসবটি উদযাপন করি। উৎসবকে আমরা আনন্দময় পরিবেশে করব সবাই মিলে এটা আমাদের প্রত্যাশা। কোন ষড়যন্ত্রকারী কোন ষড়যন্ত্র করতে চায়, আমরা সেই জন্য সর্বত্রক ব্যবস্থা নিয়েছি। তাদের জন্য আমার কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করবো। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে থাকে। তাই আমরা সকল পূজামন্ডপগুলো কমিটির সাথে একটি ওয়াটসআপ গ্রুপ করা হয়েছে। কোন গুজবে কান না দিয়ে সেই গুজব ভেরিফাইড করবো। সব মিলে আমরা সকলকে নিয়ে আনন্দময় পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালন করবো।

