BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
অক্টোবর ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বন্দরে রেলওয়ের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ শতাধিক স্থাপনা

BIjoyBarta24 by BIjoyBarta24
অক্টোবর ১২, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, বন্দর থানা
0
বন্দরে রেলওয়ের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ শতাধিক স্থাপনা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করতে দিনব্যাপী ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাদরুল আলম। এছাড়া অভিযান ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের বিশাল টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক দায়িত্ব পালন করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এস্কেভেটর (বেকু) দিয়ে অভিযানে প্রায় তিন থেকে চারশত দোকানপাট, বসতবাড়ি এবং নবীগঞ্জের আলোচিত ‘এসান চেয়ারম্যান মার্কেট’ সহ বেশ কয়েকটি বহুতল মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন দুর্ঘটনাকবলিত ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী ও অধিবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, অনেকেই বহু বছর ধরে রেলওয়ের সম্পত্তি লিজ নিয়ে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “নোটিশ দেওয়া রেলওয়ের একটি নিয়মিত প্রক্রিয়া হলেও, এভাবে হঠাৎ এসে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে তা ভাবিনি। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আমরা গরিব বলেই আমাদের ঘরবাড়ি ও দোকান উচ্ছেদ করা হলো, অথচ পাশের প্রভাবশালী কয়েকজনের বাড়ি লাল দাগ দেওয়া সত্ত্বেও সেগুলো ছেঁায়াও হয়নি।” মাথার ওপর ছাদ ও আয়ের সম্বল হারিয়ে বর্তমানে পরিবারগুলো চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

এদিকে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন সাংবাদিকদের জানান, “বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলদার ৩০ বা ৪০ বছর ধরে থাকুক না কেন, রেলওয়ের জমিতে কোনো অবৈধ দখলদারকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সরকারি জমি সম্পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।”

তিনি আরও জানান, বেশ কয়েকজন দোকানদারকে নিজ দায়িত্বে মালামাল নিয়ে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা ও জেল-জরিমানা করা হবে।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র নবীগঞ্জ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গৃহহীন ও সর্বস্বান্ত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন।

পরে

বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১

আগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে ডিসি এসপির পরিদর্শন

আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে ডিসি এসপির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে ডিসি এসপির পরিদর্শন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • Main Page
  • Our Story
  • Welcome
  • Welcome
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.