বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুবায়ের দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ওই তরুণী তাঁর স্বামীর সঙ্গে জুবায়েরদের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তরুণীর স্বামী কর্মস্থলে ছিলেন। ওই সময় বাড়িতে জুবায়ের ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগে জুবায়ের ওই তরুণীর মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
পরে বিষয়টি জানাজানি হলে রাত একটার দিকে এসআরবির সহায়তায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।
