বিজয় বার্তা ২৪ ডট কম
দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের “সিন্ডিকেট” বলে কোন শব্দ যেন না থাকে তার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য ভালো ও দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে জানিয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, সিন্ডিকেট কোন সরকারই পছন্দ করে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বর্তমান সরকারও চায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের “সিন্ডিকেট” বলে কোন শব্দ যেন না থাকে।
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেয়াই সরকারের মূল লক্ষ্য জানিয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, দেশের খাদ্য গুদামগুলো আরও ভালো অবস্থানে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ খাদ্য গুদমের কর্মকর্তা সহ অনেকে।

