বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে
এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শারদীয় দূর্গা পূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নো.হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনসিপি, বাংলাদেশ হেফাজত ইসলাম দলের নেতৃবৃন্দসহ, পূজা উদযাপন কমিটির থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

